হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, গোর্গানে সোমবার, ১৪০৫ হিজরি সৌর বছরের ৪ খোরদাদ তারিখে গোর্গানের বাইতুজ্জাহরা (সা.)-তে গোলেস্তান প্রদেশের সুন্নি ধর্মীয় বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা ও মূল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আয়াতুল্লাহ সৈয়দ কাজেম নুরমোফিদি, গোলেস্তান প্রদেশে ওয়ালী ফকীহর প্রতিনিধি ও গোর্গানের জুম্মার ইমাম। ধর্মীয় বিদ্যালয়ের শিক্ষকদের বৈজ্ঞানিক মর্যাদা ও আধ্যাত্মিক অবস্থানের সম্মানার্থে আয়োজিত এই অনুষ্ঠানে আয়াতুল্লাহ নুরমোফিদি বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে আলেমদের গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রতি ইঙ্গিত করে শিক্ষাগত মান উন্নয়ন এবং ধর্মীয় জ্ঞানকে স্পষ্ট ও আধুনিক পদ্ধতিতে উপস্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
গোলেস্তান প্রদেশে ওয়ালী ফকীহর প্রতিনিধি এই অনুষ্ঠানে শিয়া ও সুন্নি আলেমদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন: এরূপ সভার আয়োজন শুধু মহান আল্লাহ ও প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সন্তুষ্টির কারণই নয়, বরং এটি ধর্মীয় ঐক্য ও ভ্রাতৃত্বের একটি বাস্তব নিদর্শন, যা ইসলামের শত্রুদের বিভেদ সৃষ্টিকারি ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি শক্ত বাঁধ।
আয়াতুল্লাহ নুরমোফিদি পরে আজকের বিশ্বে "সুস্পষ্ট প্রচারণার" গুরুত্ব ব্যাখ্যা করে আরও বলেন: ধর্মীয় বিদ্যালয়ের শিক্ষকদের উচিত আধুনিক জ্ঞান ও নতুন পদ্ধতির ব্যবহার করে খাঁটি ইসলামী জ্ঞান এমনভাবে উপস্থাপন করা, যা যুবসমাজ ও বর্তমান সমাজের জন্য স্পষ্ট, কার্যকর ও পথনির্দেশক হয়।
অনুষ্ঠানের শেষে, গোলেস্তান প্রদেশে ধর্মীয় শিক্ষা প্রচার ও সামাজিক সংহতি জোরদারের পথে সুন্নি ধর্মীয় বিদ্যালয়ের শিক্ষকদের প্রচেষ্টার মূল্যায়ন ও সম্মানার্থে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
আপনার কমেন্ট